টেলিটক 3G মডেম ড্রাইভার ইন্সটল করার পর মোবাইল ব্রডব্যান্ড কানেকশন বারবার Disconnect হয়তেসে। কিভাবে আনইন্সটল করব মডেম ড্রাইভার???
টেলিটক 3g মডেম কিভাবে আনইন্সটল করব?
Archived thread 2254421 from Bangladesh Team. Markdown source: Bangladesh_Team/thread_2254421_টেলিটক_3g_.md
মডেমের ড্রাইভার আন - ইনস্টল করার জন্য টার্মিনাল থেকে প্রথমে যে ফোল্ডারে মডেম ইনস্টল হয়েছে সেটা খুঁজে বের করুন। সাধারণত এটা /opt/teletalk3g তে থাকে। ধরা যাক সেটি /opt/teletalk3g তেই আছে। সেক্ষেত্রে প্রথমে কমান্ড - লাইন / টার্মিনাল খুলে (Ctrl + Alt + T) সেই ফোল্ডারে নেভিগেট করুন। কমান্ডটা হবে অনেকটা এরকম -
cd /opt/teletalk3g
এবার এতে uninstall.sh নামে আন - ইনস্টল করার জন্য একটি স্ক্রিপ্ট ফাইল দেওয়া আছে সেটা চালান। কমান্ডটা হবে এরকম -
sudo ./uninstall.sh
পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড দিন। তাহলেই আন - ইনস্টল হয়ে যাওয়ার কথা।
thanks works. কিন্তু এই সমস্যা তা ঠিক হচ্ছে না। মোবাইল ব্রডব্যান্ড/টেলিটক মডেম ইন্টারনেট কানেক্ট করলেই বারবার Disconnect হসসে। কিন্তু WIFI দিয়ে ঠিক ভাবেই ইন্টারনেট কানেক্ট হয়। আমি Ubuntu 14.04 LTS ব্যাবহার করতেসি। modem-manager আনইন্সটল করে আবার ইন্সটল করেসি কিন্তু ঠিক হচ্ছে না।